বিজয় দিবসে ফুল দিতে আসা ছাত্রদলকে ধাওয়া দিলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ ডিসেম্বর ২০১৭, ১২:১০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১২:১৫






চবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিজয় দিবসে ফুল দিতে আসা ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে ছাত্রলীগ। এসময় ছাত্রদলের পক্ষ থেকে আনা বিজয় দিবসের পুষ্পস্তবকও ছিঁড়ে ফেলে ছাত্রলীগের কর্মীরা। তারা ছাত্রদলের দুই নেতাকে মারধরও করে। তারা হলেন- ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমতিয়াজ ইকরাম ও প্রচার সম্পাদক মঈনউদ্দিন।















শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে  বিশ্ববিদ্যালয়ের চিরায়ত নিয়ম অনুযায়ী অন্যান্য সংগঠনের মতো বিজয় দিবসে ফুল দিতে আসে ছাত্রদল নেতাকর্মীরাও। এসময়  ছাত্রলীগ কর্মীরা ছাত্রদলের পুষ্পস্তবক কেড়ে নিয়ে তাদের মারধর করে। তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস ছাড়তে বলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনার সময় রাস্তায় ছাত্রদলের ছেঁড়া পুষ্পস্তবক পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশের সহায়তায়  প্রক্টরিয়াল বডির সদস্যরা  আহতদের উদ্ধার করে ক্যাম্পাসের বাইরে পাঠিয়ে দেন।


এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘আমরা বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। কিন্ত ছাত্রলীগের কিছু ছেলে এসে আমাদের নেতা-কর্মীদের মারধর করে। আমার সন্দেহ হয় যে  তারা কেমন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী! বিজয় দিবসের ফুল পর্যন্ত ছিঁড়ে ফেললো।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর লিটন মিত্র বাংলা ট্রিবিউনকে বলেন, 'হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এসেছিল। আমাদের নেতাকর্মীরা তাদের বুঝিয়ে চলে যেতে বললে তারা চড়াও হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া দিলে তারা ক্যাম্পাস ছেড়ে চলে যায়।’

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম