নাসিরনগর উপনির্বাচনে আ.লীগ প্রার্থী জয়ী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ মার্চ ২০১৮, ২০:৩৭আপডেট : ১৩ মার্চ ২০১৮, ২৩:২৪

বিএম ফরহাত হোসেন সংগ্রাম ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে উপনির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী বিএম ফরহাত হোসেন সংগ্রাম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির রেজোয়ান আহমেদের চেয়ে তিনি ৪৮ হাজারেরও বেশি ভোট পেয়ে জয়ী হন। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

বিএম ফরহাত হোসেন সংগ্রাম নৌকা প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ২৯৬ ভোট। জাতীয় পার্টির প্রার্থী রেজোয়ান আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৫৮৪ ভোট। ইসলামী ঐক্যজোট প্রার্থী একে এম আশরাফুল হক পেয়েছেন ২ হাজার ২৮৭ ভোট। এ আসনে ১ লাখ ১৯ হাজার ২২৯ জন ভোটার ভোট দিয়েছেন। ভোটগ্রহণের হার ৫৫.৭১ শতাংশ। উপনির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চূড়ান্ত ফলাফল নিশ্চিত করেন।

এদিকে, বিপুল ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী বিজয়ের খবরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিজয় মিছিল করছে। তবে এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

/এআর/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক