কোম্পানীগঞ্জে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ‘জলদস্যু’ নিহত

নোয়াখালী প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ মার্চ ২০১৮, ১১:০৪আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১১:৫৩

নোয়াখালী কোম্পানীগঞ্জে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ইব্রাহিম মাঝি নামের এক ‘জলদস্যু’ নিহত হয়েছে। শুক্রবার (১৬ মার্চ) ভোর রাতের দিকে চরএলাহী ইউনিয়নের চরআমজাদে এই গোলাগুলির ঘটনা ঘটে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এই খবর নিশ্চিত করেছেন।

নিহত ইব্রাহিম মাঝি একই এলাকার প্রয়াত ছেরাজ কামালের ছেলে।

র‌্যাবের বরাত দিয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে র‌্যাব-৭ এর একটি দল সন্দ্বীপের সীমান্তবর্তী চরএলাহী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় চরআমজাদে তাদের সঙ্গে জলদস্যু ইব্রাহিম মাঝি ও তার সহযোগীদের গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলে ইব্রাহিম নিহত হন। মরদেহ কোম্পানীগঞ্জ থানায় আনা হচ্ছে। নিহত ইব্রাহিম মাঝির বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

র‌্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ১৩টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত ইব্রাহিম মাঝি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৪, ২০১৫ ও ২০১৭ সালের তালিকাভুক্ত শীর্ষ জলদস্যু বলে জানিয়েছে র‌্যাব।

মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চরাঞ্চলে কৃষকদের গরু-মহিষ ডাকাতি করে নিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে র‌্যাবের একটি টহল টিম উরিরচরের দুর্গম ‘চরএলাহী’ এলাকায় অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইব্রাহিম মাঝিসহ তার দলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গোলাগুলিতে ইব্রাহিম মাঝি নিহত হন। তার নামে চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি, দস্যুতা, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ৯টির অধিক মামলা রয়েছে।’

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের