বান্দরবানে পাহাড় কাটার সময় মাটিচাপায় চার শ্রমিক নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি
২১ মে ২০১৮, ১৪:৩১আপডেট : ২১ মে ২০১৮, ১৭:০০

বান্দরবান বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পাহাড়ের পাশে ড্রেন কাটার সময় মাটি ধসে পাঁচ শ্রমিক মাটি চাপা পড়ে। তাদের মধ্যে নূর মোহাম্মদ নামে এক শ্রমিককে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাতালে পাঠানো হয়েছে। তবে এখনো চার শ্রমিক নিখোঁজ রয়েছেন। এছাড়া পাহাড় ধসের সময়ই এক শ্রমিককে উদ্ধার করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে ঘুমধুমের ৮নং ওয়ার্ডের মনজয়পাড়ার বড়ইতলী গ্রামে এ ঘটনা ঘটে।

বান্দরবানের অতিরিক্ত জেলাপ্রশাসক মফিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার তৎপরতা চলেছে। স্থানীয়রাসহ কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে কাজ করছে। ’

নিহতরা হলেন মোহাম্মদ আবু, সোনা মিয়া, মো. জসিম, নরুল হাকিম। নিহতদের বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, রূপায়ণ বড়ুয়ার জায়গায় পাহাড়ের পাশে ড্রেন নির্মাণের জন্য কিছু অংশ কাটার সময় হঠাৎ পাহাড় ধসে প‌ড়ে পাঁচ শ্রমিক মা‌টিচাপা প‌ড়ে। তাদের মধ্যে একজনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি চারজনকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
এ ব্যাপা‌রে নাইক্ষ্যংছ‌ড়ি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা এসএম স‌রোয়ার কামাল ব‌লেন, ‘মা‌টিচাপায় নিহ‌তের খবর পেয়ে‌ছি। ত‌বে কতজন নিহত হয়েছে তা এখ‌নো নি‌শ্চিত নই। আমরা ঘটনাস্থ‌লে যাচ্ছি।
এদি‌কে বান্দরবান পু‌লিশ সুপার জা‌কির হো‌সেন মজুমদার ব‌লেন, ‘তিনজ‌নের লাশ পাওয়া‌ গে‌ছে ব‌লে জান‌তে পে‌রে‌ছি। ত‌বে নেটওয়া‌র্কের কার‌ণে কারও সঙ্গে যোগা‌যোগ কর‌তে পার‌ছি না।’

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের