উখিয়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
১৯ জুন ২০১৮, ০০:৪৩আপডেট : ১৯ জুন ২০১৮, ০০:৪৫

কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো– চাকবৈঠা গ্রামের আবু সিদ্দিকের ছেলে মো. ফাহিম (৮), আবু সিদ্দিকের ছোট ভাই আবদুল কাদেরের মেয়ে তাসফিয়া (৬) ও ছাফা মারওয়া (৩)।

উখিয়ার রত্নাপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খাইরুল আলম জানান, বিকালে তিন শিশু একটি খেলনা গাড়ি নিয়ে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল। এসময় পরিবারের সদস্যদের অজান্তে গাড়িসহ তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৬টার দিকে তিন শিশুর মৃতদেহ ভাসতে দেখা যায়। এসময় তিন শিশুকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ডা. প্রগতি চাকমা তাদের মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের তিন শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ