তিনজনকে অপহরণের অভিযোগ ইউপিডিএফের, পুলিশ বলছে না

খাগড়াছড়ি প্রতিনিধি
২০ জুন ২০১৮, ১১:২২আপডেট : ২০ জুন ২০১৮, ১১:২৫





চট্টগ্রাম খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদর বাজার থেকে তিনজন গ্রামবাসীকে জেএসএস’র সদস্যরা অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ইউপিডিএফ। মঙ্গলবার (১৯ জুন) সকালে এই ঘটনা ঘটলেও বুধবার (২০) এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ দাবি করেছে। তবে অপহরণের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুসাইন।


ইউপিডিএফের দাবি অনুযায়ী অপহৃতরা হলেন, রাঙামাটির নানিয়ারচর উপজেলার রণুচন্দ্র কার্বারী পাড়া এলাকার উৎপল চাকমা(৪০), একই গ্রামের পূর্ণবরণ চাকমা (৫০) ও একই উপজেলার রাম সুপারী পাড়ার রিকেল চাকমা(৩২)।
বিবৃতিতে ইউপিডিএয়ের খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রধান সংগঠক সচিব চাকমা জানান, উৎপল চাকমা ও পূর্ণবরণ চাকমা গরিব মানুষ। মঙ্গলবার তারা বাজারে গিয়েছিলেন। এসময় জেএসএস’র চার সদস্য জোরপূর্বক তাদেরকে তুলে নিয়ে যায়। তিনি অবিলম্বে অপহৃত তিনজনকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অপহরণকারী জেএসএস’এর সদস্যদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।
এই বিষয়ে মহালছড়ি থানার ওসি মুহাম্মদ হুসাইন বলেন, ‘অপহরণের বিষয়টি শোনার পর বিভিন্নভাবে তদন্ত করেছি। কিন্তু অভিযোগের কোনও সত্যতা পাওয়া যায়নি।’

/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান