টেকনাফে ১০ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১২ আগস্ট ২০১৮, ১২:০৭আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৩:১৯

উদ্ধার হওয়া ইয়াবা

কক্সবাজারের টেকনাফে দশ কোটি বিশ লাখ টাকা মূল্যের একটি ইয়াবার চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার (১২ আগস্ট) ভোররাতে টেকনাফ উপজেলার নাজিরপাড়া রহমান প্রজেক্ট সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার চালানটিতে তিন লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা রয়েছে। টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাজিরপাড়া রহমান প্রজেক্ট সীমান্ত পয়েন্ট প্রজেক্ট এলাকা দিয়ে একটি ইয়াবার চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে। ১০-১২ জনের একটি দলকে বস্তা নিয়ে আসতে দেখে বিজিবির সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করলে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বস্তাটি উদ্ধার করে এতে তিন লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য দশ কোটি বিশ লাখ টাকা।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এগুলো পরবর্তীতে ধ্বংস করা হবে।

/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম