লক্ষ্মীপুরে ১৪ সাবেক ছাত্রলীগ নেতা আ. লীগের মনোনয়ন চায়

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৮, ১৮:৩২আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৯:০৭

লক্ষ্ণীপুর থেকে মনোনয়নপ্রত্যাশী কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৭০ জন। এদের মধ্যে অন্তত ১৪ জন সাবেক ছাত্রলীগ নেতা। এসব নেতার অনেকেই আশা করছেন, এবারে দল থেকে তারা মনোনয়ন পাবেন। সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী তরুণ ও সাবেক ছাত্রলীগ নেতারা হলেন—সাবেক জেলা ছাত্রলীগ নেতা মাহবুব আলম মাহবুব, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোমিন পাটওয়ারী ও জগ্ননাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মাইন উদ্দিন মানু।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুর উদ্দিন চৌধুরী নয়ন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি শামছু পাটওয়ারী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাবেক ছাত্রলীগ নেতা গাজী জহির ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারী।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেনে মনোনয়ন প্রত্যাশী ছাত্রলীগ নেতারা হলেন—জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, সাবেক ছাত্রলীগের সভাপতি আব্দুল মতলব ও সাবেক ছাত্রলীগ নেতা শোয়েব হোসেন ফারুক।

লক্ষ্মীপুর-৪ (কমলনগর ও রামগতি) আসনে মানোনয়নপত্র কিনেছেন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক তাসবিরুল হক অনু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবদুর জাহের সাজু ও সাবেক ছাত্রলীগ নেতা শামছুল করিম।

সাবেক ছাত্রলীগ নেতা ও লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী মাহবুব আলম মাহবুব বলেন, ‘ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি করেছি। ছাত্র রাজনীতির পর যুবলীগের রাজনীতির পাশাপাশি ব্যবসা করেছি। ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দলের দুর্দিনে নেতাকর্মীদের আশ্রয় ও মামলা হামলার খরচ চালিয়েছি। এবার আমাকে এই আসন থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি।’

লক্ষ্মীপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ছাত্রলীগ নেতা শামছুল ইসলাম পাটওয়ারী বলেন, ‘ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতি করছি। দলের খারাপ সময়ে কাজ করেছি। দল তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছে। আশা করি ছাত্রলীগের সাবেক নেতাদের থেকে দলীয় মনোনয়ন দেওয়া হবে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের