চট্টগ্রামে গৃহশিক্ষকের হাতে গৃহবধূ খুনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ নভেম্বর ২০১৮, ০৩:২০আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০৩:২৭

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় শাহিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শাহজাহান (২৭) নামের এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার (২০) বিকালে বিশ্বকলোনি বেড়া মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত শাহজাহানকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) মহিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শাহিনা বেগম বিশ্বকলোনী এলাকার মুদি দোকানদার জসিম উদ্দিনের স্ত্রী। অন্যদিকে, গ্রেফতার গৃহশিক্ষক শাহজাহান মিরসরাই উপজেলার পশ্চিম মিঠানালাছড়া এলাকার শাহ আলমের ছেলে।

মুহিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টিউশনির টাকা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে। শাহজাহান নিহত শাহিনার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে পড়াতো। বিকালে শাহজাহান টিউশনির টাকা আনতে গেলে শাহিনার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এসময় সামনে থাকা বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শাহিনাকে আহত করে শাহজাহান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহজাহানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, স্থানীয়রা জানিয়েছেন শাহিনা বেগমের মেয়েকে পড়ানোর সময় তাকে প্রেমের প্রস্তাব দেয় শাহজাহান। মেয়েটি তার বাবা-মাকে বিষয়টি জানালে তাকে গৃহশিক্ষক থেকে বাদ দেন তারা। এ ঘটনাকে কেন্দ্র করে শাহজাহান মেয়েটিকে প্রায় উত্যাক্ত করতো। এর জের ধরে শাহিনা বেগমকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে শাহজাহান।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী