বিএনপি অগ্নিসন্ত্রাস, মিথ্যাচার আর দুর্বৃত্তায়নের দল: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ১৭:০৩আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৬

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনি পথসভায় আইনমন্ত্রী আনিসুল হক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বিএনপি হচ্ছে অগ্নিসন্ত্রাস, মিথ্যাচার, দুর্বৃত্তায়নের একটা রাজনৈতিক দল। তাদের মিথ্যাচারে জনগণ বিভ্রান্ত হবে না।’ আজ বুধবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কসবা উপজেলার মূলগ্রাম বাজারে নির্বাচনি সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাইকোর্টে খালেদা জিয়ার প্রার্থিতার দ্বিধাবিভক্ত রায় সরকারের ইচ্ছার প্রতিফলন- বিএনপির যুগ্ম মহাসচিব রিজভীর এমন মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ‘রিজভী সাহেবের সব কথায় কান দেবেন না। তিনি বুঝে না বুঝে অনেক কথাই বলেন।’

এদিকে আনিসুল হকের নির্বাচনি প্রচারকালে উপস্থিত ছিলেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম জে হাক্কানী, রহুল আমিন বকুল, কাজী আজহারুল ইসলাম, কসবা পৌর সভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, ছাত্রলীগ সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমনসহ দলের নেতাকর্মীরা। এর আগে মন্ত্রী বিভিন্ন পথসভায় বক্তৃতা করে জনগণের কাছে ভোট চান।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম