কুমিল্লায় ১৩ শ্রমিক নিহত: ১৪ লাখ টাকা ক্ষতিপূরণ দিলো ইটভাটা মালিক

কুমিল্লা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪১

কুমিল্লা

কুমিল্লায় ইটভাটার ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহতের ঘটনায় প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছেন মালিকপক্ষ। নিহতদের পরিবারকে ১ লাখ টাকা ও আহত দুইজনকে ৫০ হাজার করে মোট ১৪ লাখ টাকা দিয়েছেন এমরান ব্রিকফিল্ডের স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক। সোমবার দুপুরে মালিকপক্ষের দেওয়া ১৪ লাখ টাকা নীলফামারী জেলা প্রশাসকের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম।
তিনি জানান, কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী হতাহত শ্রমিকদের পরিবারকে ইটভাটা মালিকের দেওয়া ১৪ লাখ টাকা নীলফামারী জেলা প্রশাসকের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। নিহত ও আহত শ্রমিকদের বাড়ি নীলফামারী জেলায়। এ কারণে সেখানেই আনুষ্ঠানিকভাবে টাকাগুলো প্রত্যেকের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, ২৫ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের এমরান ব্রিকফিল্ডে কয়লাবাহী ট্রাক উল্টে পাশেই শ্রমিকদের ঘরে পড়লে ঘুমন্ত অবস্থায় ১৩ শ্রমিক নিহত ও দুইজন আহত হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় ট্রাকচালক ও হেলপারকে অভিযুক্ত করে একটি মামলা করেন নিহতদের স্বজনরা।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের