নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৮

চট্টগ্রাম নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে কবির হোসেন (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় হালিশহর থানাধীন বিডিআর হলের সামনে এ ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।

কবির হোসেন নেত্রকোনা জেলার বাসিন্দা আবুল কাশেম মানিকের ছেলে। তিনি নগরীতে রাজমিস্ত্রির কাজ করতেন।

আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কবির হোসেন ওই ভবনের রাজমিস্ত্রির কাজ করতেন। সকালে ছাদে কাজ করার সময় অসাবধনতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তার সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি