কুমিল্লায় অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার, আটক ৪

কুমিল্লা প্রতিনিধি
১৪ মার্চ ২০১৯, ১৭:১০ আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৭:৪৪

অপহরণকারী চক্রের ৪ জন (ছবি– প্রতিনিধি)

কুমিল্লার লাকসাম থেকে অপহৃত হওয়ার ৩৭ দিন পর এক কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাব। বুধবার (১৩ মার্চ) রাতে চট্টগ্রামের হালিশহর এলাকার একটি বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী চক্রের ৪ জনকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কুমিল্লা র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিপিসি-২) শেখ বিল্লাল হোসেন।

গ্রেফতারকৃতরা হলো– ফেনী জেলা সদরের নোয়াবাদ গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে এয়াকুব আলী মিন্টু ওরফে মিলন, তার স্ত্রী জেসমিন, বগুড়ার আদমদীঘি থানার চাটমোহর গ্রামের আফজ  মন্ডলের মেয়ে আফরোজা আক্তার আশা ওরফে সুমি ও মৌলভীবাজারের কুলাউড়া থানার মুনসুরপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মো. আবদুল মোমিন।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি ওই কিশোরীকে অপহরণ করা হয়। এরপর থেকে অপহরণকারী চক্রের সদস্যেরা ওই কিশোরীর বাবা-মার কাছে মুক্তিপণ দাবি করে আসছিল। অভিযোগ পাওয়ার পর মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে ওই চক্রের আস্তানায় অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চালু হলো এআই প্ল্যাটফর্ম ‘স্কলারভাই’, কীভাবে কাজে লাগাবেন?
চালু হলো এআই প্ল্যাটফর্ম ‘স্কলারভাই’, কীভাবে কাজে লাগাবেন?
দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিশাল পদযাত্রা, কমেনি উত্তেজনা
দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিশাল পদযাত্রা, কমেনি উত্তেজনা
বছর কি কারেন্টের গতিতে চলে যায়: শাকিব খান
বছর কি কারেন্টের গতিতে চলে যায়: শাকিব খান
বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ
বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ