নুসরাতের নামে রাস্তা ও মাদ্রাসার ভবন করার ঘোষণা

ফেনী প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৯, ০৩:৪৭আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০৩:৪৭

নুসরাত নুসরাত জাহান রাফির নামে একটি রাস্তা এবং সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার একটি ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। সোমবার (১৫ এপ্রিল) বিকালে ফেনীতে শহীদ মিনারে নুসরাত হত্যার বিচার দাবীতে আয়োজিত মানববন্ধনে তিনি এ ঘোষণা দেন।

নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘নির্মম হত্যাকাণ্ডের শিকার প্রতিবাদী নুসরাত জাহান রাফির নামে তার মাদ্রাসার একটি ভবন ও এলাকার একটি রাস্তা নির্মাণ করা হবে। নুসরাতের মামলা পরিচালনার জন্য যাবতীয় খরচ আমি বহন করবো। অপরাধী যেই হোক তার বিচার হতে হবে।’

ঘটনাকে নির্মম উল্লেখ করে ফেনীর সাধারণ জনগণকে এ ঘটনার প্রতিবাদে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। এসময় নুসরাতের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার জন্য তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এই সংসদ সদস্য।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কজন স্বেচ্ছাসেবক’ ফেনী জেলা শাখার সহ-সভাপতি মো. সাহাব উদ্দিনের উপস্থাপনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌর সভার কাউন্সিলর লুৎফর রহমান খোকন হাজারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ অনেকে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে