অষ্টমী তিথিতে তিতাস নদীতে ‘পুণ্যস্নান’, বসেছে মেলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৯, ১২:১০আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১২:১১

‘স্নান’ উপলক্ষে মেলায় বিভিন্ন ধরনের মিষ্টির দোকান অষ্টমী তিথিতে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর তিতাস নদীতে সনাতন ধর্মাবলম্বীদের ‘পুণ্যস্নান’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর বাংলা পঞ্জিকা অনুযায়ী, ১৪ বৈশাখ এ ‘স্নান’ অনুষ্ঠিত হয়। ‘স্নান’কে কেন্দ্র করে রবিবার (২৮ এপ্রিল) সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা ভাদুঘর তিতাস নদীর তীরে এসে জড়ো হন। পরে তারা তিথি অনুযায়ী, নিদিষ্ট সময়ের মধ্যে ‘স্নান’ শেষ করেন।

তিতাস নদীতে পুণ্যস্নান ‘স্নান’ শেষে অনাদি ব্রহ্মচারী, সুনিল সাহা এবং সোমনা দেবী জানান, নদীর পবিত্র জলে এই স্নানের মধ্য দিয়ে পরিবারের মঙ্গল কামনার পাশপাশি দেশ ও জাতীর জন্যে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

ঐতিহ্যবাহী ‘স্নান’কে কেন্দ্র করে তিতাস নদীর তীর ঘেষে বসেছে লৌকজ মেলা। মেলায় মুড়ি-চিড়া, মাঠাসহ মাটির তৈরি বাহারি খেলনা দোকানের পাশপাশি হরেক রকমের মনোহরি দোকান সাজিয়ে বসেছেন দোকানিরা।

পুণ্যস্নান উপলক্ষে মেলা মেলাকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মো. সেলিম জানান, মেলায় যেকোনও অপতৎপরতা রোধ করার জন্যে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু