কুমিল্লায় ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

কুমিল্লা প্রতিনিধি
১৪ মে ২০১৯, ০৩:০২আপডেট : ১৪ মে ২০১৯, ০৩:১০





আজমাইন আদিল কুমিল্লা নগরীতে আজমাইন আদিল (১৬) নামে এক স্কুলছাত্র ছুরিকাঘাতে খুন হয়েছে। সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে নগরীর মোগলটুলি এলাকার কর্ণফুলী পেপার হাউজের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহ উদ্দিন।

আদিল নগরীর ঝাউতলা এলাকার আবদুস সাত্তারের ছেলে এবং এ বছর নগরীর মডার্ন হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.৬৫ পেয়ে পাস করেছিল।

পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। এ বিষয়ে জানতে ঘটনাস্থল ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে আমরা নিহতের সহপাঠী এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলেছি। জিজ্ঞাসাবাদের জন্য আদিলের কয়েকজন সহপাঠীকে থানায় নেওয়া হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের একাধিক সহপাঠী জানান, ঈগল গ্রুপের চার কিশোর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতে আদিলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়ার পর, ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রাত সাড়ে ১১টায় কুমেক হাসপাতালে আসেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন ও কোতয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া। এ সময় তারা সাংবাদিকদের জানান, ঘটনার নেপথ্যের কারণ ও ঘাতকদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। শিগগিরই তাদের আটক করা সম্ভব হবে।

এর আগে গত ২১ এপ্রিল শবে বরাতের রাতে নগরীতে কিশোর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কুমিল্লা মডার্ন হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মুমতাহিন হাসান মিরণ নিহত হয়েছিল। ওই ঘটনায় দায়ের করা মামলায় মো. আমিন ও সৌরভ হোসেন পল্টু নামে দুজনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম