টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ তিন জন নিহত

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
২৫ জুন ২০১৯, ১০:২১আপডেট : ২৫ জুন ২০১৯, ১১:৩৯

বন্দুকযুদ্ধ

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ‘মানবপাচারকারী’ নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়া সমুদ্র সংলগ্ন নৌঘাটে এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এ তথ্য জানান।

নিহতরা হলো−টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার আলী হোসেনের ছেলে আব্দুল কাদের (২৫), একই এলাকার সুলতান আহমদের ছেলে আব্দুর রহমান (৩০) ও সাবরাংয়ের নয়াপাড়ার আব্দুর শুক্কুরের ছেলে কুরবান আলী (৩০)। তারা চিহ্নিত মানবপাচারকারী বলে দাবি পুলিশের।

ওসি জানান, ঘটনাস্থল থেকে ৩টি এলজি, ১৫ রাউন্ড শটগানের তাজা গুলি ও ২০টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের এএসআই মো. সায়েফ ও মো. শুক্কুর আহত হয়েছেন। 

তিনি আরও জানান, ‘মঙ্গলবার ভোরে মহেশখালী পাড়া সমুদ্র সংলগ্ন নৌঘাট এলাকায় কয়েকজন মানবপাচারকারী অবস্থান করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় একদল অস্ত্রধারী মানবপাচারকারী পুলিশকে লক্ষ করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে তিন মানবপাচাকারী গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

চিকিৎসক শোভন দাস জানান, পুলিশ রাতে গুলিবিদ্ধ তিন জনকে নিয়ে আসে। তাদের শরীরের বিভিন্ন অংশে গুলির চিহ্ন রয়েছে। এছাড়া আহত পুলিশ সদস্যদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি  প্রদীপ কুমার দাস জানান, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মানবপাচার আইনে মামলা রয়েছে। এ ঘটনায় টেকনাফ থানায় একটি মামলা করা হয়েছে। 

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম