বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

বান্দরবান প্রতিনিধি
০৯ জুলাই ২০১৯, ১০:৫৮আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৪:৪১

বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বেড়ে বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়ায় প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। এ কারণে মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
গত শনিবার মধ্যরাত থেকে শুরু হয় ভারী বর্ষণ। এর ফলে সোমবার পাহাড় ধসে সড়কের ওপর পড়ে বান্দরবান থেকে রুমা ও থানচির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভারী বর্ষণের ফলে আজ মঙ্গলবার সকাল থেকে বাজালিয়ায় সড়ক ডুবে যাওয়ায় সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে বান্দরবান সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী সজিব আহমেদ বলেন, ‘বান্দরবান- চট্টগ্রামের বাজালিয়ার সড়কটি উঁচু করার কথা ছিল। কিন্তু গত বছরের অক্টোবর মাস থেকে আমরা এ সড়কটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। আমরা তাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বাজালিয়ার এ সড়কটি উঁচু করতে অনুরোধ জানিয়েছি।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের