মিয়ানমার থেকে পশু আমদানি বাড়ানোর তাগিদ বিজিবি’র

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ জুলাই ২০১৯, ১১:৩৮আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১২:১৯

মিয়ানমার থেকে আসছে কোরবানির পশু, ফাইল ছবি কোরবানি ঈদ সামনে রেখে টেকনাফের শাহপরীর দ্বীপের করিডর দিয়ে পশু আমদানি বাড়াতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৫ জুলাই) টেকনাফ-২ বিজিবির সদর দফতরের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

ব্যবসায়ীরা বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় ১৫ দিন পশু আনা বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ব্যবসায়ীরা পুনরায় মিয়ানমার থেকে পশু আমদানি শুরু করেছেন। এ অবস্থা থাকলে পশু আমদানি আরও বাড়ানো হবে। কোরবানির ঈদ সামনে রেখে প্রায় ২০ হাজারের বেশি পশু আনা হবে।
সভায় লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘ঈদ সামনে রেখে মিয়ানমার থেকে বেশি করে পশু আমদানি করা হবে। পরিবহনের সময় চাঁদাবাজি এবং ব্যবসায়ীরা যাতে কোনও ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে খেয়াল রাখা হবে।’

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পর্যটকদের ভিড় নয়, রবিবার নিজেদের মতো করে বাঁচে মাওলিননং
পর্যটকদের ভিড় নয়, রবিবার নিজেদের মতো করে বাঁচে মাওলিননং
বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট
বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট
সুন্দর ও পরিচ্ছন্ন ঘরের জন্য রোজকার ১৪ অভ্যাস
সুন্দর ও পরিচ্ছন্ন ঘরের জন্য রোজকার ১৪ অভ্যাস
‘গল্প’ আসে ‘গল্প’ যায়, ‘জজ মিঞা’র ধারাবাহিকতায়! 
‘গল্প’ আসে ‘গল্প’ যায়, ‘জজ মিঞা’র ধারাবাহিকতায়! 
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ