বিচারকের খাস কামরায় হত্যার ঘটনায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কুমিল্লা প্রতিনিধি
১৬ জুলাই ২০১৯, ১৮:৫৫আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১৮:৫৯

বিচারকের খাস কামরায় হত্যার ঘটনায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি কুমিল্লার আদালতে বিচারকের খাস কামরায় ঢুকে ফারুক নামে এক আসামিকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা মামলার আসামি হাসান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) কুমিল্লা সদর আদালতের বিচারক মো. জালাল উদ্দীনের কাছে সে এ জবানবন্দি দেয়।

পরে হত্যার ঘটনায় স্বীকারোক্তি দেওয়ায় বিচারক তাকে রিমান্ড না দিয়ে কারাগারে পাঠান। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মাইনউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। আসামি হাসান কুমিল্লার লাকসাম উপজেলার ভোজপাড়া গ্রামের শহিদ উল্লাহর ছেলে।

উল্লেখ্য, ২০১৩ সালে কুমিল্লার মনোহরগঞ্জের কান্দি গ্রামে হাজী আবদুল করিম হত্যা মামলায় জামিনে থাকা আসামিদের সোমবার হাজিরার দিন ধার্য ছিল। মামলার আসামিরা আদালতে প্রবেশের সময় ৪নং আসামি ফারুককে ছুরি নিয়ে তাড়া করে ৬নং আসামি হাসান। এ সময় জীবন বাঁচাতে ফারুক বিচারকের খাস কামরায় প্রবেশ করেন। সেখানে প্রবেশ করে হাসান টেবিলের ওপর ফেলে ফারুককে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে আহত ফারুক কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বাঙ্গরা থানার এএসআই ফিরোজ বাদী হয়ে ফারুকের হত্যাকারী হাসানকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পরবর্তীতে তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ডিবির পরিদর্শক প্রদীপ মন্ডলকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম