চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ জুলাই ২০১৯, ০৮:৫০আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১১:৩৮

বন্দুকযুদ্ধ চট্টগ্রামের পটিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত হয়েছে। তার নাম আরমান (২৫)। সোমবার (২৯ জুলাই) রাত পৌনে ২টার দিকে পটিয়া উপজেলার ৬ নম্বর কুসুমপুরা ইউনিয়নের মালিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৭ এ কর্মরত সহকারী পুলিশ সুপার কাজী তারেক আজিজ এ তথ্য জানিয়েছেন। আরমান মালিয়ারা গ্রামের বাসিন্দা।

তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ১৯ জুলাই আরমান একই এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে। ঘটনার পর সে পলাতক ছিল।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা নিশ্চিত হই সে নিজ এলাকায় অবস্থান করছে। পরে সোমবার রাত পৌনে ২টার দিকে তাকে গ্রেফতার করতে র‌্যাবের টহল টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের সঙ্গে আরমানের গোলাগুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, সাত রাউন্ড গুলি এবং ৯টি খালি খোসা উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’