চট্টগ্রামে মদপানে তিন যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ আগস্ট ২০১৯, ২৩:০০আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২৩:০৩

চট্টগ্রাম

মদ খেয়ে চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে মারা যান। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন। 

নিহতরা হলেন– শাওন মজুমদার (৩২),  বিশ্বজিৎ মল্লিক (২৮) ও মিল্টন গোমেজ (৩২)। এর মধ্যে শাওন মজুমদার ও বিশ্বজিৎ মল্লিক চমেক হাসপাতালে মারা যান। আর মিল্টন গোমেজ নগরীর গোল পাহাড় মোড়ে অবস্থিত একটি বেসরকারি ক্লিনিকে মারা যান।

এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মদপান করার পর অসুস্থ হয়ে পড়লে চারজনকে হাসপাতালে নিয়ে আসলে দুইজন চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান। অপর দুইজনকে স্বজনরা বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে একজন মারা গেছেন। অন্যজনের বিষয়ে কোনও খোঁজখবর পাইনি।’

আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা চারজন নিয়মিত মদপান করতেন। প্রতিদিনের মতো বুধবার (১৪ আগস্ট) রাতেও তারা মদ পান করেন। এদিন মদ পান করে চারজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে তিনজন মারা যান। অন্যজন চিকিৎসাধীন রয়েছেন বলে শুনেছি।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম