গোমতী নদী থেকে বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৯, ২০:০২আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২০:০৩

কুমিল্লা কুমিল্লার গোমতী নদী থেকে এক বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম শুভ বিকাশ চাকমা (৫০)। রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় লাশ মর্গে পাঠানো হয়েছে। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার ভিটিতলা এলাকার ভারত চন্দ্র চাকমার ছেলে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া রেল ব্রিজের নিচ থেকে বিকাশ চাকমার লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রেল ব্রিজ থেকে পড়ে তিনি নিহত হয়েছেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সঙ্গে থাকা কাগজপত্র থেকে তার পরিচয় জানা গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

কুমিল্লার প্রবীণ সাংবাদিক অশোক কুমার বড়ুয়া জানান, কাগজপত্র দেখে জানা গেছে, ২০০৭ সালে শুভ বিকাশ চাকমা বৌদ্ধ ধর্মীয় ভিক্ষু সম্মান গ্রহণ করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী