চুরির মামলায় নাইক্ষ্যংছড়ির ইউপি চেয়ারম্যানসহ তিনজন কারাগা‌রে

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
২৮ আগস্ট ২০১৯, ১৯:৫০আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৯:৫৯

বান্দরবান

দোকানে ঢুকে ভাঙচুর ও টাকা চুরির মামলায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৮ আগস্ট) বিকালে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাসান এ নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী উবা থোয়াই মারমা এসব তথ্য নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী ছাড়া বাকি দুই আসামি হলেন– নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের সচিব সৈয়দ আলম এবং চেয়ারম্যানের আত্মীয় ইউনুচ খান।

পুলিশ ও আদালত সূত্র জানায়, সম্প্রতি নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদ মা‌র্কে‌টে সামশুল আলম নামের একজনের দোকানে তালা ভেঙে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করা হয় এবং টাকা চুরি যায়। এ ঘটনায় গত মাসে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনজনকে আসামি করে মামলা করেন সামশুল আলম। এ মামলায় আজ বুধবার তসলিম ইকবাল চৌধুরীসহ তিন আসামি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নি‌র্দেশ দেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম