চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৯

চট্টগ্রাম

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিপ্লব দাশ (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।

নিহত বিপ্লব দাশ নগরীর চন্দনাইশ থানার দোহাজারী গ্রামের সন্তোষ দাসের ছেলে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে দুইজনের মৃত্যু হলো। এর আগে গত ৩১ আগস্ট নগরীর পাঁচলাইশ থানাধীন পার্কভিউ হাসপাতালে বাদশা মোল্লা (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়। ওইদিন ভোর ৫টার দিকে তিনি মারা যান।

এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিপ্লব দাশকে সোমবার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ভোর ৫টার দিকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর কথা বলে তার স্বজনরা তাকে হাসপাতাল থেকে নিয়ে যান। পরে আজ (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আবার হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের