গোপন বৈঠক থেকে গ্রেফতার ১২ জামায়াত নেতাকর্মী একদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৫

চট্টগ্রাম গোপন বৈঠক থেকে গ্রেফতার হওয়া চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহানসহ ১২ নেতাকর্মীকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রবিবার (৮ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত তাদেরকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ২৯ আগস্ট রাতে পাঁচলাইশ থানাধীন সুবর্ণা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট থেকে ১২ জামায়াত নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরদিন পাঁচলাইশ থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরক ও অস্ত্র আইনে দুইটি মামলা দায়ের করা হয়।
কাজী শাহাবুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৩০ আগস্ট পাঁচলাইশ থানায় দায়ের করা দুটি মামলায় আজ আসামিদের আদালতে হাজির করে পুলিশ প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
আসামিরা হলো- মহানগর জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান (৫৪), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৫৭), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যাহ (৫৪), সদস্য মাহমুদুল আলম (৪৯), মো. ওসমান (৩৭), কর্মী আহমদ খালেক প্রকাশ খালেদ আনোয়ার(৪৫), মো. তৌহিদুল আনোয়ার সোহেল (৪৭), সদস্য আমির হোসেন (৫৫), সদস্য ফারুক আজম (৫৪), সিদ্দিকুর রহমান (৫৮), নাসির উদ্দীন (৬৮) ও জাকের হোসেন (৫৫)।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‌‘১০০০ টাকা ভাড়া মারছি, জমা ১২০০, আমরা খামু কী’ 
‌‘১০০০ টাকা ভাড়া মারছি, জমা ১২০০, আমরা খামু কী’ 
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ে নিহত, বাবা গুরুতর আহত
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ে নিহত, বাবা গুরুতর আহত
নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবিতে গার্মেন্ট শ্রমিক সংহতির সমাবেশ
নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবিতে গার্মেন্ট শ্রমিক সংহতির সমাবেশ
৫ মাস ধরে সার উৎপাদন করছে না সিইউএফএল
৫ মাস ধরে সার উৎপাদন করছে না সিইউএফএল
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান