নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র-কাউন্সিলর পদে ৯০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৩

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মেয়র ও কাউন্সিলর পদে ৯০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর নির্বাচন অফিসে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জিল্লুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। 

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে মেয়র পদে ১১ জন, ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৬৫ জন এবং তিনটি সংরক্ষিত নারী আসনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট শিব শংকর দাস, বিএনপি মনোনীত মো. সাহাবুদ্দিন, বিএনপির বিদ্রোহী বর্তমান মেয়র মো. মাঈন উদ্দিন, জাতীয় পার্টির মো. আবু জাহের, নির্দলীয় বশির আহমেদ সরকার, নির্দলীয় মলাই মিয়া, ফারুক আহমেদ ও মো. ইসহাক।

দলীয় মনোনয়নপত্র জমা শেষে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী নিজেদের যোগ্য দাবি করে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন।

নবীনগর পৌরসভার নির্বাচনে আগামী ১৫ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়পত্র বাছাই, ২২ সেপ্টেম্বর প্রত্যাহার ও ১৪ অক্টোবর ভোটগ্রহণ হবে। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত প্রথম শ্রেণির এই পৌরসভায় মোট ভোটার ৩৪ হাজার ২৭৯ জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী