বান্দরবান পাসপোর্ট অফিসে রোহিঙ্গা স‌ন্দে‌হে আটক ২

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০২

রোহিঙ্গা স‌ন্দে‌হে আটক দুই জন বান্দরবানে পাসপোর্ট করতে আসা দুই জনকে রোহিঙ্গা স‌ন্দে‌হে আটক ক‌রা হয়ে‌ছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়।

আটক দুই জন হলো- কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা জোসনা আক্তার (১৬)ও তার বাবা পরিচয়দানকারী বান্দরবান শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা শহীদ আলম (৩২)।

বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হো‌সেন ও পাসপোর্ট অফিসের উপপরিচালক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘জোসনা আক্তার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা। সে বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা এলাকার ঠিকানা ব্যবহার করে বান্দরবান শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা শহীদ আলমকে বাবা পরিচয় দিয়ে পাসপোর্ট অফিসে আসে। পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে যাচাই-বাছাইয়ের পর জোসনার রোহিঙ্গা পরিচয়ের প্রমাণ মেলে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।’ 

রোহিঙ্গা নারী জোসনা আক্তার বলেন, ‘তিনি বাংলাদেশি। চট্টগ্রামে থাকার সময় বিনামূ‌ল্যে ত্রাণ পাওয়ার আশায় রোহিঙ্গা হিসেবে নাম লেখান। বর্তমানে বিদেশ যেতে পাসপোর্ট করাতে বান্দরবানে এসেছেন।’

বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক ভুইয়া ব‌লেন, ‘মে‌য়ে ও বাবার কথাবার্তায় স‌ন্দেহ হ‌চ্ছে। আস‌লেই রো‌হিঙ্গা কিনা তা তদন্ত করা হ‌চ্ছে।’ 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম