উন্নয়নে পাহা‌ড়ের চিত্র বদ‌লে গে‌ছে: বীর বাহাদুর

বান্দরবান প্রতি‌নিধি
১০ অক্টোবর ২০১৯, ১৮:০৬আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৮:১২

ছাইঙ্গ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করছেন বীর বাহাদুর (ছবি– প্রতিনিধি)

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ব‌লেছেন, ‘বর্তমান স‌রকার পাহা‌ড়ের উন্নয়নে কাজ করছে। একের পর এক উন্নয়নে পাহা‌ড়ের চিত্র অনেকটা বদ‌লে গে‌ছে।’

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বান্দরবান জেলা সদরের ছাইঙ্গ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এর আগে কালাঘাটা-তারাছা খালের ওপর ৯১ মিটার গার্ডার ব্রিজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর, কালাঘাটা-তারাছা ইউপি পর্যন্ত দুইহাজার ৮শ’ ৫ মিটার সড়ক নির্মাণ ও ৬০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর-বান্দরবানের ১৫ কোটি ৪৩ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত পাঁচটি কাজের উদ্বোধন করেন মন্ত্রী।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হো‌সেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তংচঙ্গ্যা, এলজিইডি বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মো. জিল্লুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারে নীতিমালা তৈরির পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের 
বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারে নীতিমালা তৈরির পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের 
বিশ্বের প্রথম ব্যক্তিগত এআই মডেল ‘মিউজ’ নিয়ে আসলো মেটা
বিশ্বের প্রথম ব্যক্তিগত এআই মডেল ‘মিউজ’ নিয়ে আসলো মেটা
বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস
বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ ১০ লাখ টাকার পণ্য ধ্বংস করলো হিলি কাস্টমস
দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে, বাংলাদেশের মানুষ খুব খুশি: হাসান
দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে, বাংলাদেশের মানুষ খুব খুশি: হাসান
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি