ইলিশ ধরার অপরাধে চাঁদপুরে ১৩ জেলের দণ্ড

চাঁদপুর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৯, ০২:২৬আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৫:৫২

কারাদণ্ডপ্রাপ্ত কয়েকজন চাঁদপুরে ইলিশ ধরার অপরাধে ১৩ জেলেকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ অক্টোবর) তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়।

চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার ফয়সাল বিন রশিদ জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত ৭ জনকে ১ বছর কারাদণ্ড ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত ৫ জনকে ৩০ দিন করে কারাদণ্ড দেন।

ফয়সাল বিন রশিদ জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর ও রায়পুরের মেঘনা নদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত কয়েকজন মেঘনা নদীর চাঁদপুর এলাকা থেকে আটক জেলেরা হলো−নিয়ামত (১৯), শহিদ গাজী (২৫), আরিফ গাজী (১৮), ফয়েজ পাটোয়ারী (২০), রাজীব (২২), শাকিল (১৭), মোক্তার হোসেন (১৮), শাহরূপ হোসেন (২০)।

মেঘনা নদীর রায়পুর এলাকা থেকে আটকরা হলো−রহিম বাদশা (১৫), খোরশেদ (২২), খোরশেদ (৩০), জাহাঙ্গীর (৩৫) ও সুমন (২২)।

আরও খবর...
মুন্সীগঞ্জে ইলিশ ধরার অপরাধে ৪৮ জনের কারাদণ্ড

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী