চবির শাটল ট্রেনে বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করলো ছাত্রলীগ

চবি প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৯, ১৪:১৯আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৪:৪৬

ছাত্রলীগের নোটিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেনে বগিভিত্তিক রাজনীতি বন্ধ। এছাড়া বগির নামে চিকা মারা, প্ল্যাকার্ড, টি-শার্ট বা স্লোগান নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক আহসান হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুমতিক্রমে চবির শাটল ট্রেনের বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হলো। এছাড়া চিকামারা, টি-শার্ট, প্ল্যাকার্ড, স্লোগান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, চবিতে বর্তমানে ছাত্রলীগের আটটি বগিভিত্তিক গ্রুপ রয়েছে। এসব গ্রুপ বিভিন্ন সময় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি শুরু হওয়ার আগে এসব গ্রুপের সক্রিয়তা বৃদ্ধি পায়।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি