লক্ষ্মীপুরে উদ্ধার কষ্টি পাথরের মূর্তি ও পাথর কুমিল্লা জাদুঘরে

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৯, ০৮:৫৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১০:৩৩

কষ্টি পাথরের মূর্তি হস্তান্তর করছেন জেলা প্রশাসক

লক্ষ্মীপুর থেকে উদ্ধার ৪০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও পাথর কুমিল্লা জাদুঘরে স্থানান্তর করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল আনুষ্ঠানিকভাবে কষ্টি পাথরের মূর্তি ও পাথর হস্তান্তর করেন। প্রত্নতত্ত্ব বিভাগের চট্টগ্রাম ও সিলেট কার্যালয়ের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমানের কাছে এগুলো হস্তান্তর করা হয়।

এ সময় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, কুমিল্লা ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান মো. হাফিজুর রহমান, ফিল্ড অফিসার মো. শাহীন আলমসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রায় দুই মাস আগে লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশ এ কষ্টি পাথরের মূর্তি ও পাথর উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হয়। মামলার আলামত হিসেবে এতোদিন ২১ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি এবং ৪২ কেজি ওজনের একটি পাথর লক্ষ্মীপুর ট্রেজারিতে সংরক্ষণ করা হয়।

পরে জেলা প্রশাসনের উদ্যোগে কষ্টি পাথরের মূর্তি ও পাথরগুলো কুমিল্লার ময়নামতি জাদুঘরে রাখার জন্য আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। যার অনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা বলে জানান জেলা প্রশাসনের কর্মকর্তারা।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী