১৫ বছর আইনি লড়াই: অবশেষে যাত্রা শুরু শিশু পার্কের

রাঙামাটি প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৯, ১৫:৫১আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৬:০২

রাঙামাটি শিশু পার্কটি ঘুরে দেখছেন জেলা প্রশাসক ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান

দীর্ঘ ১৫ বছর আইনি লড়াই শেষে রাঙামাটির একমাত্র শিশু পার্কটি উদ্বোধন করা হয়েছে। এটি দীর্ঘদিন অবহেলা আর অযত্নে পড়ে ছিল। রাঙামাটি জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় শিশু পার্কটি উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শহরের রিজার্ভ বাজার এলাকায় পার্কটি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

এসময় আরও উপস্থিত ছিলেন, রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, পার্ক ব্যবস্থাপনায় কমিটির সদস্য প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, মো. নজরুল ইসলাম প্রমুখ।

রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় আমরা এ কাজটি শুরু করেছি। এখনো যেটুকু জয়গা বে-দখল আছে সেগুলো দখলমুক্ত করে আরও দৃষ্টি নন্দন করা হবে।’

পার্কের উন্নয়নে আরও ১ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, ‘যেহেতু এটি শহরের একমাত্র শিশু পার্ক তাই এটাকে কিভাবে আরও সুন্দর করা যায় সে লক্ষ্যে উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।’

উল্লেখ্য, ২০০৪ সালে তৎকালীন পৌর মেয়র ওই শিশু পার্কের ভেতর কমিউনিটি সেন্টার নির্মাণ শুরু করলেও আদালতে মামলা করে পরিবেশবাদী সংগঠন গ্লোবাল ভিলেজ। পরে দীর্ঘ শুনানি শেষে ২০১৪ সালে নির্মাণাধীন কমিউনিটি সেন্টারটি ভেঙে ফেলা হয়। এর ৫ বছর পর পার্কটির উদ্বোধন হওয়ায় এলাকাবাসী আনন্দিত।

 

 

 

 

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান