নিহতদের পরিবার এক লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবে: রেলমন্ত্রী

উজ্জ্বল চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া (কসবা)
১২ নভেম্বর ২০১৯, ১১:৩৫আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৩:১৩

কসবায় দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের বগি ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর আহতদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (১২ নভেম্বর) রেলমন্ত্রী দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে এ ঘোষণা দেন। এসময় তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি এবং রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে চারটিসহ মোট পাঁচটি কমিটি গঠন করা হয়েছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি তূর্ণা নিশীথার চালক সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনা ঘটেছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবে। এরপর কারণ জানা যাবে।’

কসবায় দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের বগি উদ্ধারে কাজ চলছে এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফনের জন্য নিহতদের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেওয়ার কথা জানান রেল সচিব।

প্রসঙ্গত, সোমবার রাত ৩টার দিকে কসবা উপজেলার মন্দবাগে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা ও সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে উদয়ন ট্রেনের কয়েকটি বগি আরেকটি ট্রেনের ওপর উঠে যায়। স্টেশন সূত্রে জানা গেছে, তূর্ণা নিশীথা ট্রেনকে মন্দবাগ রেলস্টেশনে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। ওই সিগন্যালে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস প্রধান লেন থেকে ১ নম্বর লাইনে যেতে শুরু করে। ট্রেনটির ছয়টি বগি ১ নম্বর লাইনে উঠতে পেরেছিল। অন্য বগিগুলো প্রধান লেনে থাকা অবস্থায় তূর্ণা নিশীথা সিগন্যাল অমান্য করে। এতেই দুর্ঘটনা ঘটে। উদয়নের তিনটি বগি দুমড়ে মুচড়ে গেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত ও অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন:

সিগন্যাল মানেনি তূর্ণা

দুর্ঘটনাস্থলে রিলিফ ট্রেন, উদ্ধার কাজ চলছে

ট্রেন দুর্ঘটনা: ৩টি তদন্ত কমিটি গঠন

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কম খরচে নতুন শক্তিশালী এআই মডেল আনলো অ্যানথ্রপিক ও ওপেনএআই
কম খরচে নতুন শক্তিশালী এআই মডেল আনলো অ্যানথ্রপিক ও ওপেনএআই
ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে পাকোড়া
ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে পাকোড়া
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
নতুন দুই খবরে টেইলর সুইফট
নতুন দুই খবরে টেইলর সুইফট
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত