কম খরচে নতুন শক্তিশালী এআই মডেল আনলো অ্যানথ্রপিক ও ওপেনএআই

প্রযুক্তি ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের প্রতিযোগিতায় নিজেদের অবস্থান ধরে রাখতে নতুন প্রজন্মের মডেলগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেগুলোকে আরও সাশ্রয়ী করার ওপরও জোর দিচ্ছে এআই প্রতিষ্ঠানগুলো। এবার একই দিনে নতুন মডেল এনে সেই প্রতিযোগিতায় আরও এক ধাপ এগোল অ্যানথ্রপিক ও ওপেনএআই। গত ২২ সেপ্টেম্বর অ্যানথ্রপিকের ‘ক্লড অপাস ৫.৫’ এবং ওপেনএআইয়ের ‘জিপিটি-৬ সল’ ও ‘জিপিটি-৬ লুনা’ আগের মডেলগুলোর কাছাকাছি বা উন্নত সক্ষমতা দেওয়ার পাশাপাশি কম টোকেন খরচে জটিল কোডিং, কম্পিউটার ব্যবহার ও এজেন্টভিত্তিক কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এসেছে।

অ্যানথ্রপিকের ক্লড অপাস ৫.৫

অ্যানথ্রপিকের নতুন অপাস মডেলটি জটিল এজেন্টিক কাজে বেশি কার্যকর। অর্থাৎ ব্যবহারকারীর নির্দেশ পাওয়ার পর শুধু উত্তর তৈরি না করে টার্মিনাল, সফটওয়্যার ও অন্যান্য টুল ব্যবহার করে একাধিক ধাপে কাজ সম্পন্ন করতে পারে। বড় কোডবেসে ত্রুটি খোঁজা, সফটওয়্যার মাইগ্রেশন, কোড অডিট, ব্যবসায়িক ও আর্থিক বিশ্লেষণের মতো কাজে এর সক্ষমতা বাড়ানো হয়েছে। কমান্ড লাইনভিত্তিক ব্যবস্থায় একাধিক ধাপে জটিল কাজ সম্পন্ন করার সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা ‘টার্মিনাল-বেঞ্চ ৪.০’-এ ক্লড অপাস ৫.৫ মডেলের স্কোর ৬৬ দশমিক ৪ শতাংশ। আর সফটওয়্যার কোড তৈরি ও সমাধানের দক্ষতা যাচাইয়ের ‘ফ্রন্টিয়ার কোড ভি১.১’ পরীক্ষায় মডেলটির স্কোর ৫৪ দশমিক ৪ শতাংশ।

মডেলটি ব্যবহারে প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের খরচ হবে মাত্র ৪ ডলার এবং আউটপুট টোকেনের ক্ষেত্রে খরচ পড়বে ২০ ডলার। ‘টোকেন’ হলো এআই মডেলের ভাষা প্রক্রিয়াকরণের ক্ষুদ্র একক। একই তথ্য বারবার ব্যবহার করা হলে ক্যাশড ইনপুটের খরচ প্রতি ১০ লাখ টোকেনে ২০ সেন্ট। আগের অপাস ৫-এর তুলনায় ইনপুট ও আউটপুট উভয় ক্ষেত্রেই ৪০ শতাংশ খরচ কমানো হয়েছে।

ওপেনএআইয়ের জিপিটি-৬ সল

ওপেনএআইয়ের জিপিটি-৬ সল মূলত পেশাগত কাজ, কোডিং, কম্পিউটার ব্যবহার এবং দীর্ঘ ধাপের ওয়ার্কফ্লো অটোমেশনের জন্য বিশেষভাবে তৈরি। মডেলটির রিজোনিং সক্ষমতা আগের চেয়ে উন্নত করা হয়েছে, যার মাধ্যমে জটিল সমস্যাকে একাধিক ধাপে বিশ্লেষণ করে সমাধানে পৌঁছানো সম্ভব হবে। একই সঙ্গে তথ্যগত ভুল কমানো এবং আগের মডেলের তুলনায় বেশি নির্ভরযোগ্যভাবে কোডিংয়ের ফলাফল দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রম্পট ক্যাশিং ব্যবস্থা উন্নত হওয়ায় আগে প্রক্রিয়াকরণ করা তথ্য বা প্রসঙ্গ পুনরায় ব্যবহার করা যায়। ফলে একই তথ্য নতুন করে প্রক্রিয়াকরণের প্রয়োজন কমে এবং সময় ও গণনাভিত্তিক খরচও সাশ্রয় হয়।

জিপিটি-৬ সলের ইনপুট টোকেনের খরচ প্রতি ১০ লাখে ২ ডলার এবং আউটপুটে ১০ ডলার। অর্থাৎ, এই মডেলে অপাস ৫.৫-এর তুলনায় উভয় ধরনের টোকেনের খরচ অর্ধেক।

ওপেনএআইয়ের জিপিটি-৬ লুনা

জিপিটি-৬ লুনা মডেলটি মূলত স্বল্প খরচে বেশি সংখ্যক এআই অনুরোধ প্রক্রিয়াকরণের জন্য তৈরি করা হয়েছে। জিপিটি-৬ সলের মতো এটিও পেশাগত কাজ, কোডিং ও কম্পিউটার ব্যবহারে সক্ষম। তবে লুনার প্রধান পার্থক্য এর খরচ ও ব্যবহারের পরিসরে। যেসব কাজে একসঙ্গে বিপুলসংখ্যক অনুরোধ প্রক্রিয়া করতে হয়, যেমন বিপুল পরিমাণ তথ্যের উৎস থেকে নির্দিষ্ট বিষয় খুঁজে বের করা, নথি বিশ্লেষণ ও সংক্ষেপ করা, শ্রেণিবিন্যাস এবং নিয়মিতভাবে পুনরাবৃত্তিমূলক এআই কাজ পরিচালনা করা, সেসব ক্ষেত্রে কম টোকেন খরচে লুনা ব্যবহার করা যাবে। ওপেনএআইয়ের হিসাবে, প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য মাত্র ১০ সেন্ট এবং একই পরিমাণ আউটপুট টোকেনের ক্ষেত্রে মাত্র ৫০ সেন্ট খরচ হবে। ফলে সলের তুলনায় একই পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণে লুনার খরচ উল্লেখযোগ্যভাবে কম।

/ইউএস/
সম্পর্কিত
এআই নিয়ন্ত্রণে বৈশ্বিক তদারকি সংস্থা গঠনের প্রস্তাব ২০ দেশের
এআইয়ের দৌড়ে শেয়ারে রেকর্ড উত্থান, ১ ট্রিলিয়ন ডলারের ক্লাবে এএমডি
এআই নিয়ে জাতীয় নিরাপত্তার শঙ্কা, মোকাবিলায় যুক্তরাষ্ট্র-চীনের উদ্যোগ
সর্বশেষ খবর
অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর ৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা আপ্তে
অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর ৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা আপ্তে
শেষ বলে সব ফিল্ডার সীমানায়, যে ঘটনা বদলে দিয়েছিল ক্রিকেটের নিয়ম
শেষ বলে সব ফিল্ডার সীমানায়, যে ঘটনা বদলে দিয়েছিল ক্রিকেটের নিয়ম
বৈদেশিক মুদ্রায় রেমিট্যান্স জমার সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক
বৈদেশিক মুদ্রায় রেমিট্যান্স জমার সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক
বিশ্ববাজারে কমলো তেলের দাম, নেপথ্যে ইরান
বিশ্ববাজারে কমলো তেলের দাম, নেপথ্যে ইরান
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত