বান্দরবানে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
২২ নভেম্বর ২০১৯, ০১:৫৪আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০২:০৬
image

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তারা বলেছেন, পাহাড়ে বাঁশের কঞ্চি কাটতে গিয়ে তিনি বন্য হাতির হামলার শিকার হন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এই ঘটনা ঘটে‌।

বান্দরবানে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

নুরুল ইসলাম (৭০) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বড়ছনখোলা এলাকার মৃত মো: পেঠানের ছে‌লে। 

নিহতের স্ত্রী খুইল্যা খাতুন ও ছে‌লে ছাবের আহাম্মদ জানান, সকাল ৮টায় বাড়ি থে‌কে একটি দা নিয়ে পাহাড়ে বাঁশের কঞ্চি (ছিবা) কাটতে যান নুরুল ইসলাম। সন্ধ্যা হয়ে গে‌লেও সে বাড়িতে না ফিরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে পাহা‌ড়ে যায়। অনেক খোঁজার পরে পার্শ্ববর্তী বাম হাতির ছড়া এলাকায় এক‌টি রাবার বাগানের পাশে তাকে মৃত পড়ে থাকতে দেখা যায়। এসময় দেখা গেছে, তার শরীর দুমড়ে-মুচড়ে আছে। দেখেই বুঝা গেছে বন্য হাতি আক্রমণ করেছে। পরে তারা বিষয়টি লামা থানা পুলিশকে অবহিত করেন।

পার্শ্ববর্তী ওয়া‌র্ডের ইউপি সদস্য মো. আলমগীর চৌধুরী বলেন, গত কয়েকদিন আগে পার্শ্ববর্তী পূর্ব চাককাটা এলাকায় তিন বছর বয়সের একটি হাতির শাবককে হত্যার পর এলাকায় বন্য হাতির উৎপাত বে‌ড়ে‌ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) অপ্পেলা রাজু নাহা বলেন, ফাঁসিয়াখালীর বাম হাতির ছড়ায় এক বৃদ্ধের মৃত্যুর সংবাদ শুনেছি। স্থানীয়রা বন্য হা‌তির আক্রম‌ণে মৃত্যু বলে‌ছে। তবে ঘটনাস্থ‌লে গি‌য়ে বিস্তা‌রিত বল‌তে পারব। এলাকাটি দুর্গম ও রাত হওয়ায় পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

/এইচকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক