শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূসহ ৪ জনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৯, ১৪:৩৪ আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১৪:৪৮

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত

লক্ষ্মীপুরে শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার দায়ে পুত্রবধূসহ ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহেনুর এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন  পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন। আসামিরা সবাই পলাতক থাকায় তাদের কেউ আদালতে উপস্থিত ছিল না।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, শারমিন আক্তার (২৭), পিতা- সেলিম মিয়া, গ্রাম- বসন্তপুর,  উপজেলা- বসন্তপুর, জেলা- নোয়াখালী, জসিম উদ্দিন (৩০), পিতা- মোহাম্মদ হোসেন, গ্রাম- আন্ধার মানিক, জেলা ও উপজেলা লক্ষ্মীপুর, জামাল হোসেন (২৮), পিতা- আবুল কালাম, গ্রাম- কালিবৃত্তি, থানা- চন্দ্রগঞ্জ, জেলা- লক্ষ্মীপুর, নাজিম উদ্দিন (৩০), পিতা- শাহজাহান খান, গ্রাম- বাখরপুর উপজেলা, জেলা- চাঁদপুর।

মামলার বিবরণে জানা যায় ২০১৬ সালের ১৪ জুলাই লক্ষ্মীপুর সদর উপজেলার ধর্মপুর গ্রামের মেহেদি মিয়ার বাড়িতে রাত আনুমানিক ১২টার দিকে শারমিন আক্তার তার প্রেমিককে সঙ্গে নিয়ে শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যা করে। এঘটনায় নিহতের ছেলে খোরশেদ আলম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় চার জনকে আসামি করে মামলা করেন। লক্ষ্মীপুর সদর থানার এসআই মোরশেদ আলম মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ২ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা