রাঙামাটিতে ‘জেএসএস কর্মী’ নিহত

রাঙামাটি প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৯আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২০:০৮

পুলিশের গাড়িতে ‘জেএসএস কর্মী’র লাশ রাঙামাটি সদরের মগবান ইউনিয়নের বড়াদম বাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন। তার নাম বিক্রম চাকমা ওরফে এলাইট সুমন। রবিবার (১ ডিসেম্বর) দুপুরে মগবান ইউনিয়নে বড়াদম এলাকায় আওলাদ বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের পরিচয় নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক একেএম নজিবুল ইসলাম।

মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা বলেন, ‘দুপুর ১টার দিকে আমার ইউনিয়নের আওলাদবাজার এলাকায় গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। তবে নিহতের নাম ও পরিচয় জানতে পারিনি।’

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক বলেন, ‘আমরা লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাচ্ছি।’

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক একেএম নজিবুল ইসলাম জানান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) চিফ কালেক্টর (প্রধান চাঁদা আদায়কারী) রবিশংকর চাকমা মারা যাওয়ার পর নিহত বিক্রম চাকমা ওরফে এলাইট সুমন জনসংহতি সমিতির (জেএসএস) চিফ কালেক্টর ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম