কুমিল্লায় ট্রেনে আগুন লেগে ইঞ্জিন বিকল

কুমিল্লা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৯, ২২:০৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২২:১২

ট্রেন (ফাইল ছবি) কুমিল্লার লালমাই রেল স্টেশনে চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে ইঞ্জিন বিকল হয়ে গেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার দৃশ্য দেখে তাড়াহুড়া করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

স্থানীয় লোকজন এবং বরুড়া উপজেলা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল।
লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, ‘এটা আসলে বড় কোনও আগুনের ঘটনা না। মূলত ট্রেনের এক্সেল বক্স (হট এক্সেল) গরম হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। আর হট এক্সেলের কারণে চাকার মধ্যে আগুন দেখে সবাই আতঙ্কিত হয়েছেন।’
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন সবকিছু স্বাভাবিক। বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের