সাড়ে ৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল শুরু

কুমিল্লা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৯, ০৯:২৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১০:২০

  ব্রাহ্মণপাড়ার শশীদল রেল স্টেশন এলাকা

কুমিল্লায় সাড়ে ৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কুমিল্লায় ‘ঢাকা এক্সপ্রেস’ ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

রবিবার রাত দেড়টার দিকে নোয়াখালী থেকে ঢাকাগামী ‘ঢাকা এক্সপ্রেস’ ট্রেনটি ব্রাহ্মণপাড়ার শশীদল রেল স্টেশনের ‘ডাউন আউটার’ সিগনালে পৌঁছালে ইঞ্জিনসহ এক লাগেজ ভ্যান লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর কুমিল্লা রেল স্টেশনে ঢাকাগামী তূর্ণা নিশিতা ও ঢাকা মেইল আটকা পড়ে। খবর পেয়ে কুমিল্লার লাকসাম ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

ঊর্ধ্বতন উপ-সহাকারী প্রকৌশলী/পদ, কুমিল্লা লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার কাজ চলছে। সকাল ৯টার মধ্যে কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন