স্ত্রীকে পুড়িয়ে মারায় স্বামীর মৃত্যুদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২০, ১৪:৫২আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৫:২২

স্ত্রীকে পুড়িয়ে মারায় স্বামীর মৃত্যুদণ্ড খাগড়াছড়িতে গৃহবধূ কোহিনুর বেগমকে যৌতুকের দাবিতে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার দায়ে স্বামী মো. শাহ আলমকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে না পাওয়ায় দীঘিনালার রশিক নগর গ্রামের বসতবাড়িতে স্ত্রী কোহিনুর বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় স্বামী শাহ আলম। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১ অক্টোবর গৃহবধূর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আলম মিয়া বাদী হয়ে ২০০৯ সালের ১১ সেপ্টেম্বর দীঘিনালা থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৯ ডিসেম্বর পুলিশ চার্জশিট দাখিলের পর আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বিধান কানুনগো বলেন, রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে সর্বোচ্চ শাস্তি দেওয়ায় আদালতের প্রতি মানুষের আস্থা ও সমাজে একটি ইতিবাচক বার্তা যাবে বলে মন্তব্য করেন তিনি।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী