মেয়েকে হত্যার অভিযোগে মা কারাগারে

নোয়াখালী প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ০১:৪২আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১২:২৪

নোয়াখালী নোয়াখালীর চাটখীলে মেয়ে মারিয়া আক্তারকে (১৫) পিটিয়ে হত্যার অভিযোগে মা মণি আক্তারকে (৩৫) জেলে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) তাকে কারাগারে পাঠানো হয়।

চাটখীল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, মারিয়ার বাবা মানিক হোসেন বাদী হয়ে স্ত্রী মণি আক্তারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। চাটখীল থানা পুলিশ মণি আক্তারকে আটক করে আদালতে হাজির করে। মারিয়া আক্তারের বাড়ি নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামে।

ওসি জানান, শুক্রবার (২৪ জানুয়ারি) নাস্তা বানানো নিয়ে মা মণি আক্তার তার মেয়ে মারিয়াকে মারধর করে। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। চাটখীল স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন। পরে মণি আক্তার দ্রুত মারিয়াকে দাফনের ব্যবস্থা করলে স্থানীয়রা পুলিশকে জানায়। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তার মা ও বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের পর ওই দিনই তাদের ছেড়ে দেওয়া হয়।

মারিয়া আক্তার খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। 

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের