ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪১

চট্টগ্রাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচামরিচ বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে পাথর বোঝাই একটি ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির ইনচার্জ মো. সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন−নুরুল আমিন (৫০), ফজলু ব্যাপারী (৬০) ও হান্নান (৪২)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সাইদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পিকআপ ভ্যান, ট্রাক দুটি গাড়ি ঢাকামুখী ছিল। ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। নিহতদের মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম