মাদক বিক্রেতা সন্তানের অত্যাচারে বাবা-মায়ের সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি
১১ মার্চ ২০২০, ০৯:৪৫আপডেট : ১১ মার্চ ২০২০, ০৯:৫৩

সংবাদ সম্মেলনে বাবা-মা নোয়াখালীর সোনাইমুড়িমতে মাদক বিক্রেতা ও মাদকাসক্ত সন্তান জাহাঙ্গীর আলমের অত্যাচারে অতিষ্ট হয়ে প্রতিকারের আশায় সংবাদ সম্মেলন করেছেন বাবা মোবারক উল্যাহ ও মা পেয়ারা বেগম। মঙ্গলবার (১০ মার্চ) নোয়াখালী প্রেস ক্লাবে তারা সংবাদ সম্মেলন করেন।

মোবারক উল্যাহ’র অভিযোগ, তার ছোট ছেলে জাহাঙ্গীর আলম মাদক বিক্রি ও সেবনসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তার নিজের নামে সোনাইমুড়ি উপজেলার ছনগাঁও গ্রামে ১০০ শতাংশের বেশি সম্পত্তি ছিল। ছেলেকে ভালো করতে এবং তার অত্যাচার থেকে বাঁচতে এ পর্যন্ত তাকে অর্ধেকেরও বেশি সম্পত্তি দিয়ে দেন।  তারপরও তার অত্যাচার থেকে মুক্তি মিলেনি। এছাড়া আরেক মাদক ব্যবসায়ী খোরশেদ আলম তার কুয়েত ফেরত বড় ছেলে জসিম উদ্দিনের ঘর দখল করে রেখেছে। তার বাড়ি ও বাইরের ২১ শতাংশ কেনা সম্পত্তি দখলের পাঁয়তারা করছে। সর্বশেষ ১৫ ফেব্রুয়ারি ৩০-৩৫ জন সন্ত্রাসী নিয়ে বাবা-মা ও ভাইয়ের ওপর হামলা চালায় জাহাঙ্গীর। পুলিশ আসলেও তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। তার অত্যাচার থেকে বাঁচতে বড় ছেলে বিভিন্ন স্থানে অভিযোগ করেও প্রতিকার পাননি। বাধ্য হয়েই সংবাদ সম্মেলন করছেন। যাতে মাদক বিক্রেতা ও মাদকসেবী সন্তানের হাত থেকে বাঁচতে প্রশাসন হস্তক্ষেপ করে।

এ বিষয়ে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, জাহাঙ্গীরের বিষয়ে পারিবারিক কিছু অভিযোগ আছে। মাদকের বিষয়টি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের