করোনাভাইরাস: চিকিৎসাসেবা নিশ্চিতে টেকনাফ হাসপাতালে সেনাবাহিনী

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ২৩:২০আপডেট : ২৬ মার্চ ২০২০, ২৩:২০

করোনাভাইরাস: চিকিৎসাসেবা নিশ্চিতে টেকনাফ হাসপাতালে সেনাবাহিনী করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে সাধারণ রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিতে কক্সবাজারের টেকনাফ হাসপাতালে সেনাবাহিনীর একটি দল পরির্দশন করেছে। এ সময় জরুরি বিভাগে থাকা চিকিৎসকদের রোগীকে প্রাথমিক চিকিৎসা এবং ভর্তি করাসহ চিকিৎসাসেবায় যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে রামু সেনানিবাস ৬৩ বেঙ্গলের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সেনাদের একটি দল উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সের ভর্তি রোগীদের খোঁজখবর নেয়। পাশপাশি করোনা ভাইরাসজনিত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন আলোচনা করেন।
এদিকে এইদিন সকাল থেকে সারাদেশের মতো ‘আপনার সুস্থতাই আমাদের কাম্য’ এই লেখান ব্যানার নিয়ে টেকনাফ উপজেলায় সেনাবাহিনীর দলটি টহলে নামে। এতে সাড়া দিয়েছে সাধারণ মানুষ। তখন থেকে পুরো উপজেলায় মানুষ শূন্য হয়ে পড়ে। সেনাবাহিনীর দলটি টেকনাফ উপজেলার হ্নীলা, সাবরাং, পৌরসভার চাপলা চত্বর, বাসস্টেশনসহ বিভিন্ন এলাকায় মাইকিং করে ব্যপাক প্রচারণা চালায়।

টিম লিডার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘করোনা প্রার্দুভাব এড়ানোর পাশপাশি সাধারণ রোগী যাতে হাসপাতালে চিকিৎসাসেবা পায় তা নিশ্চিতে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। বিশেষ করে করোনা রোধে সরকারি নির্দশনা মানতে মানুষদের মাঝে প্রচারাণার পাশপাশি অহেতুক কোনও মানুষ যাতে রাস্তায় বের না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের