৭০ হাজার পরিবারকে সহায়তা দিলেন নিজাম হাজারী

ফেনী প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২০, ১৭:১২আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৭:১৯

৭০ হাজার পরিবারকে সহায়তা দিলেন নিজাম হাজারী করোনা পরিস্থিতিতে দ্বিতীয় ধাপে ফেনীর পাঁচটি উপজেলার ৭০ হাজার নিম্নআয়ের শ্রমজীবী পরিবারের জন্য খাদ্য সামগ্রী দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সহায়তা প্রদান করা হয়। এই সময় চাল, ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বোঝাই পিকাপভ্যান ওই পাঁচটি উপজেলায় জনপ্রতিনিধিদের কাছে তুলে দেওয়া হয়। এর আগে গত তিন দিনে ফেনী সদরের ১২ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ও ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়।

নিজাম উদ্দিন হাজারী সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণে আমাদের প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতারা অত্যন্ত আন্তরিক। তারপরও কেউ যদি ত্রাণ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে দল থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। এছাড়া সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করতে বলা হয়েছে।’

সাংবাদিককের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সব জনপ্রতিনিধি এগিয়ে আসবে। আমি হয়তো আগে এসেছি। পর্যায়ক্রমে তারাও এগিয়ে আসবে। এগিয়ে আসা উচিত।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের