উখিয়া ক্যাম্প ইনচার্জের ওপর রোহিঙ্গাদের হামলা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।
২৯ মে ২০২০, ০৬:২১আপডেট : ২৯ মে ২০২০, ০৬:২৪

উখিয়া ক্যাম্প ইনচার্জের ওপর রোহিঙ্গাদের হামলা

অবৈধ দোকান নির্মাণে বাঁধা দেওয়ায় কক্সবাজারের উখিয়া ক্যাম্প ইনচার্জের ওপর হামলা চালিয়েছে এক দল রোহিঙ্গা। এসময় কয়েকজন ভলান্টিয়ার আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি উখিয়ার কুতুপালং (পূর্ব) ক্যাম্পের সিআইসি (ইনচার্জ) মোহাম্মদ খলিলুর রহমান খানের ওপর হামলার ঘটনা ঘটে।
রাতে বিষয়টি নিশ্চিত করে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত) সামছু দৌজ্জা বলেন, ‘ক্যাম্পে কিছু লোক ইট দিয়ে অবৈধভাবে দোকান নির্মাণ করছিল। এসময় ক্যাম্প ইনচার্জ বাধা প্রদান করলে, তার ওপর হামলা চালায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উখিয়ার কুতুপালং (পূর্ব) ক্যাম্পের সিআইসি (ইনচার্জ) মোহাম্মদ খলিলুর রহমান খান বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পের ভেতরে অবৈধভাবে ইট দিয়ে কিছু রোহিঙ্গা দোকান নির্মাণ করেছিল। এসময় বাঁধা দিলে কেউ কথা শোনেনি। পরে আনসার বাহিনী ও ভলান্টিয়ার নিয়ে ক্যাম্পের অবৈধভাবে নির্মাণ করা দোকান ভেঙে দেওয়া হচ্ছিল। এসময় ২০-৩০ জনের রোহিঙ্গার একটি দল দা, চুরি , ইট ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের হামলায় কয়েকজন ভলান্টিয়ার আহত হয়। পরে আনসার বাহিনীরা কয়েক রাউন্ড গুলি ওপরের দিকে বর্ষণ করলে তারা পালিয়ে যায়।
হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন