উপসর্গ নিয়ে মারা যাওয়া ফেনীর সেই ইমাম করোনা আক্রান্ত ছিলেন

ফেনী প্রতিনিধি
২৯ মে ২০২০, ১৪:২৪আপডেট : ২৯ মে ২০২০, ১৪:২৪

করোনাভাইরাস ফেনীর সোনাগাজী উপজেলায় মসজিদের ইমাম মাওলানা হাফেজ আহমেদ (৭৫) এর মৃত্যুর চার দিন পর জানা গেলো তিনি  করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার (২৮ মে) সকালে তার করোনা রিপোর্টের ফল পজিটিভ এসেছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।

মাওলানা হাফেজ আহমেদ উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চান্দলা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মাওলানা হাফেজ আহমেদ করোনার উপসর্গ- শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে গত ঈদুল ফিতরের আগের দিন মারা যান। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে। বৃহস্পতিবার সকালে পাওয়া রিপোর্টে  তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মো. সরফুদ্দিন আহমেদ জানান, গত ১৬ এপ্রিল জেলায় প্রথম এক যুবকের করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর দেড় মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৩ জন। বর্তমানে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন, চার জন অন্য জেলার এবং তিন জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৯ জন, ছাগলনাইয়ায় ১৪ জন, দাগনভূঞায় ১৯ জন, সোনাগাজীতে ১১ জন, পরশুরামে সাত জন এবং ফুলগাজীতে পাঁচ জন রয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের