সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর প্রাণ দিলেন স্বামীও

ময়মনসিংহ প্রতিনিধি
০১ জুলাই ২০২৫, ১৫:১১আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৫:১১

ময়মনসিংহে ডিভোর্স সংক্রান্ত বিরোধের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। মঙ্গলবার (১ জুলাই) নগরীর গুলকিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম রওশন আরা (৪৫)। তিনি একই এলাকায় সন্তানদের নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। মারা যাওয়া ব্যক্তির নাম রাকিব (৫০)। তিনি সেনবাড়ী এলাকার মৃত আলতাফ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাকিব এলাকায় ছিলেন না। এরইমধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাকিব ও তার স্ত্রী রওশনের ডিভোর্স হয়। এমতাবস্থায় রওশন দুই মেয়েকে নিয়ে নগরীর গুলকিবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। কিন্তু ডিভোর্স হওয়ার পর একপর্যায়ে স্ত্রীর প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন রাকিব। মঙ্গলবার সকালে গোলকিবাড়ি ভাড়া বাসায় গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে একই কক্ষে রাকিব আত্মহত্যা করে।

গুলকিবাড়ী এলাকাটি কোতোয়ালি মডেল থানাধীন ২ নম্বর পুলিশ ফাঁড়ির আওতাধীন। ফাঁড়িটির ইনচার্জ মো. সাজেদ কামাল জানান, থানায় খবর পেয়ে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী