আপাতত ক্রুইফ নন, মেয়াদ বাড়লো টিটুর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জুলাই ২০২৫, ১৫:১৬আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৫:১৬

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পদে জাতীয় দলের সাবেক কোচ লোডভিক ডি ক্রুইফের নাম আলোচনায় ছিল। তা বেশিদূর গড়ানোর আগেই বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর চুক্তি আরও ৬ মাস নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

মঙ্গলবার থেকে এই বছরের পুরোটা সময় জুড়ে অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত  দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক এই কোচ। এর আগে এপ্রিলে  তিন মাসের জন্য চুক্তি বাড়ানো হয়েছিল। 

টিটুর টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যাত্রা শুরু হয়েছিল ২০২৪ সালের মার্চে। কাজী সালাউদ্দিনের আমলের সেই এক বছরের চুক্তি শেষ হয় ২০২৫ সালের মার্চে। দিন কয়েক আগে বিভিন্ন পর্যায়ে টেকনিক্যাল ডিরেক্টরসহ ৭ পদে নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। আপাতত বিদেশি টেকনিক্যাল ডিরেক্টর না পাওয়ায় তাবিথ আউয়ালের আমলে আবারও টিটুর মেয়াদ বেড়েছে। এই সময়ের মধ্যে বাফুফে দেখে শুনে  নতুন বছরের জন্য  সিদ্ধান্ত নেবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি